Logo

মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ, ৩ সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ২২:২৩
মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ, ৩ সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ফাইল ছবি

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে রিয়াদের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। তবে চিঠি পাঠানোর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো জবাব পায়নি ঢাকা। বিষয়টি নিয়ে দেশটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি সরকারের উত্তরের অপেক্ষায় আছেন তারা। সৌদি আরবের সাথে আমাদের মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। আমরা আশা করি যে, শিগগিরই আমরা ওখান থেকে কোনো তথ্য জানতে পারব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন পর্যন্ত সৌদি সরকারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, কাজ চলছে। কাজ চলছে, সময় লাগবে, সময় লাগছে। তো আমরা আশা করছি যে, সৌদি সরকারের কাছ থেকে আমরা দ্রুত কিছু খবর পাব।

এর আগে গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে এ বিষয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে ঢাকা।

সংবাদমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য জানতে উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে গত ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চায়।

বিজ্ঞাপন

জেদ্দার পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানোর তিন দিন পর ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় একই চিঠি পুনরায় সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পর্যন্ত সেসব চিঠির কোনো প্রতিউত্তর না আসার কথা সোমবার সাংবাদিকদের বলেছেন প্রতিমন্ত্রী শামা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD