সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক স্বামীকে হারিয়ে দুই সন্তান ও পরিবারের ভরণ-পোষণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন খাদিজা আক্তার। স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব একা সামলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে নার্স হিসেবে চাকরি পেয়েছেন খাদিজা। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগেই তার চাকরির ব্যবস্থা হয়েছে। বর্তমানে দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন তিনি। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামী মৃত্যুর পরপরই নগদ এক লাখ টাকা ও পরিবারের সব সদস্যদের জন্য নতুন কাপড় পাঠিয়েছেন। এখন আমার সন্তানদের কথা ভেবে আমাকে চাকরি দিলেন। আমি বৃহস্পতিবার থেকে কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত ১৫ অক্টোবর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।
বিজ্ঞাপন
ময়নাতদন্ত প্রতিবেদনে তার শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।








