প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
বৈঠকে সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি আইনের খসড়া ও নীতিগত সিদ্ধান্ত অনুমোদনের বিষয়ও বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃতীয় তলায় অবস্থিত ওই কক্ষে সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব।
সংবাদ সম্মেলনে সরকারের নেওয়া সিদ্ধান্ত ও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে।








