এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপি ও জোট মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে কমিশন এ গেজেট প্রকাশ করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞাপন
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী বিধান অনুযায়ী, শূন্য হওয়া এই আসনে মনোনয়ন দেওয়ার সুযোগ ছিল শুধু বিএনপির প্রার্থীদের। সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয় না। ফলে আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।








