Logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপি হলেন এলিজা জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১২:২২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের এমপি হলেন এলিজা জামান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য ঘোষিত ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২৬ অক্টোবর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে একমাত্র এলিজা জামানই মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।

গত ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর মিরপুরে রড দিয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে। সেই উপনির্বাচনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন এলিজা জামান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD