ঠাকুরগাঁও-১ আসনে ১ লাখ ১৮ হাজার ভোটে এগিয়ে মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৮টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ১৮ হাজার ১৪৭।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৭৩৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯১ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৪১২ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।








