Logo

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ২১:২০
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি টয়োটার প্রথম যাত্রীবাহী গাড়ি পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটিতে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে টয়োটার কর্মকর্তারা তাঁকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তারেক রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শনকালে টয়োটার প্রথম গাড়ির ইতিহাস সম্পর্কেও জানা যায়। ১৯৩৫ সালে টয়োডা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োডা মডেল এ১’ তৈরি হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি করা হয় ‘টয়োডা মডেল এএ’, যা টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। বর্তমানে গাড়িটির প্রতিরূপ জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD