Logo

পোশাক খাতে অস্থিরতায় সাবেক রাজনৈতিক পরিচয়ের মালিকরা জড়িত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১২:৩৪
পোশাক খাতে অস্থিরতায় সাবেক রাজনৈতিক পরিচয়ের মালিকরা জড়িত
ছবি: সংগৃহীত

দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা সৃষ্টির পেছনে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কয়েকজন শিল্প মালিকের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সরকারের কাছে তথ্যের পাশাপাশি প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “যেসব শিল্প মালিকদের রাজনৈতিক পরিচয় ছিল, যারা নিষিদ্ধ সংগঠনের হয়তো কোনো কোনো সময় কেউ এমপি বা কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল, সেসব শিল্প মালিকরা এ সমস্ত অস্থিরতার পেছনে কাজ করছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং সেটার প্রমাণও আছে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন নিয়ে আলোচনার মধ্যেই একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে, তাদেরও শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, “এখানে দুঃখজনক হলেও কিছু শিল্প মালিকরা জড়িত আছেন এবং কিছু শ্রমিক সংগঠনের ব্যানারে যারা শ্রমিকদের কল্যাণ চায় কিনা সেটা প্রশ্নবিদ্ধ, সে সমস্ত লোকজন এই অস্থিরতা ও সহিংসতা সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, রাস্তায় আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড শ্রমিকদের কোনো উপকারে আসবে না। শ্রমিক আন্দোলনের আড়ালে যারা নিজেদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে শিল্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু কারখানা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের তালিকা সরকারের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা। একই সঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা শ্রমিক সংগঠন ও নেতাদের নামের তালিকাও চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো শ্রমিক কিংবা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে না বলে সরকার মনে করে। ভুলবশত কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “কারণ আমরা কঠোরভাবে সেটা দমনের চেষ্টা করব যারা যেভাবেই হোক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, ঘৃণ্য পলিটিকেল কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সীমান্তের ওপার থেকে ইশারায় যা কিছু তারা করা চেষ্টা করছে যেভাবেই হোক তা আমরা প্রতিহত করব।”

পোশাকশিল্পের উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা কোনো শিল্প কারখানা বন্ধ হোক সেটা চাই না, এক মুহূর্তের জন্যও হোক চাই না। কোনো অস্থিরতা সৃষ্টি হোক সেটা চাই না।”

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে শিল্পকারখানার কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে অস্থিরতা ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD