Logo

জুলাই চেতনা নিয়েও একটি রাজনৈতিক দল ব্যবসা করেছে: ধর্মমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২ নভেম্বর, ২০২৬, ১৮:০০
জুলাই চেতনা নিয়েও একটি রাজনৈতিক দল ব্যবসা করেছে: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে রাজনৈতিক ব্যবসা করেছে, এখন আরেকটি দল জুলাই চেতনাকে ঘিরে একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা করতে চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যার যার সম্মান আমরা দেব। দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই চেতনার মূল উদ্দেশ্য ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মুক্তিযুদ্ধ কিংবা জুলাই চেতনাকে নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের ইতিহাস, মুক্তিযোদ্ধা ও জনগণের আন্দোলনের চেতনাকে যথাযথ সম্মানের সঙ্গে ধারণ করতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মোট ১০ লাখ টাকা নগদ অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য বরাদ্দ ছিল পাঁচ লাখ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্যসচিব মোল্লা মজিবুল হকসহ দলের স্থানীয় নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD