মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় সংসদীয় ককাস গঠন

মানবাধিকার সুরক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে জাতীয় সংসদে বিশেষ সংসদীয় ককাস গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এই ককাসে ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
নবগঠিত ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পৃষ্ঠপোষকের দায়িত্ব পেয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ছাড়া ককাসের কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ককাসের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোসাম্মৎ তাহসিনা রুশদী, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিন।
জানা গেছে, সংসদীয় কার্যক্রমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমন্বয় জোরদার করাই এই ককাস গঠনের অন্যতম উদ্দেশ্য।
বিজ্ঞাপন
নবগঠিত এই ককাসের মাধ্যমে মানবাধিকার রক্ষা, সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে সংসদ সদস্যদের সম্মিলিত ভূমিকা আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।








