Logo

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, শুক্র-শনিতে পড়েছে ৭ দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ২০:০৪
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, শুক্র-শনিতে পড়েছে ৭ দিন
ছবি: সংগৃহীত

২০২৭ সালের জন্য সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে এই ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি ছুটির সংখ্যা ২৯ দিন হলেও সাপ্তাহিক ছুটির দিনে সাতটি ছুটি পড়ায় কার্যত ছুটির সুবিধা পাওয়া যাবে ২২ দিনের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD