Logo

একই দিনে জন্মদিন, ফেসবুক পোস্ট দেখে জন্মদিনের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৯
একই দিনে জন্মদিন,  ফেসবুক পোস্ট দেখে জন্মদিনের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা কার্ড ও উপহার পেয়ে এখনও বিস্মিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা আমিরুল হক পিয়ারুল। একই দিনে জন্মদিন হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্ট নজরে আসার পর পিয়ারুলের জন্য শুভেচ্ছা কার্ড ও উপহার হিসেবে পাঞ্জাবি পাঠান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২০ নভেম্বর) ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। একই দিনে জন্মদিন ছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা আমিরুল হক পিয়ারুলেরও। এ উপলক্ষে নিজের জন্মদিনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

পিয়ারুলের সেই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড ও উপহার হিসেবে একটি পাঞ্জাবি পাঠানোর ব্যবস্থা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন শুভেচ্ছা ও উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিয়ারুল। তার কাছে পুরো ঘটনাটি এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে।

পিয়ারুল বলেন, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে প্রধানমন্ত্রী তার মতো একজন সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন। এটি তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্রধানমন্ত্রীর এমন স্নেহের জন্য তিনি চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, জন্মদিনে আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছি। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি বার্তা মেনে চলার চেষ্টা করছি, যাতে তার স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD