জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতির জন্মদিন উদযাপন

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার ৫১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মতিঝিলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল জাতীয়তাবাদী আদর্শের প্রচার ও বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চায় কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে পেশাজীবীদের আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ফ্যাসিবাদ প্রতিরোধে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। ভদ্রতা, নম্রতা ও সহনশীলতার রাজনীতির ওপর গুরুত্বারোপ করে বক্তারা বিএনপির রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন। পাশাপাশি আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসের রাজনীতির সমালোচনা করেন এবং জনগণ লকডাউন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সালমা তালুকদার, সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আসিফ শাহরিয়ার মিজান, জসিম উদ্দিন পাটোয়ারী, এস এম আব্দুল হক, খন্দকার সালাউদ্দীন রুমি, সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল ইসলাম রাসেল, মুখপাত্র নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক সমাজ সেবক ও ব্যাবসায়ী মনির হোসেন মনির, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এসরাজুল ইসলাম, মোজাম্মেল হক শামীম, আন্তর্জাতিক সম্পাদক শাহ আলম তালুকদার ও সহ-দপ্তর সম্পাদক এস কে শাহীন লাবন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়।








