জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল শিশুরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। জবাবে তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী জানতে চান, কে কোন ধরনের খেলা পছন্দ করে। এ সময় তাদের পছন্দের খেলার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় শিশু-কিশোররাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। তাদের এই শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক কথোপকথনে সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন








