Logo

৫ ডিসেম্বর বগুড়ায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৫:০০
৫ ডিসেম্বর বগুড়ায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

আগামী ৫ ডিসেম্বর বগুড়ার মোকামতলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পেরও উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, মোকামতলা-হিলি সড়ক ছয় লেনে উন্নীত করতে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় এনে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যে মোকামতলা খেলার মাঠের পাশে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, সেখানে সারা বছর খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের জন্য কয়েকটি সহায়তা কর্মসূচির পরিকল্পনাও তুলে ধরেন তিনি। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও জুতা দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সাইকেল বিতরণের উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম দিনে ৫ হাজার মগ ও নিমগাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী রোববার অবশিষ্ট ৫৭ হাজার মগ ও চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমালোচনা করেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের কথা জানান।

দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক অনুষ্ঠানগুলোতে অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD