Logo

‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৬:০৩
‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগান এখন পলাতকদের পরিচিত স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারাই এখন এই স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি বর্তমানে প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে রয়েছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাদের নেত্রী বিদেশে বসে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্যরাও দেশের বাইরে থেকে এ ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়গুলো নিয়ে কাজ করছে। আইনের দীর্ঘ হাতের মাধ্যমে তাদের ধরা হবে।

বিজ্ঞাপন

বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে থাকা চুক্তি অনুসরণ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোনো দেশেই সন্ত্রাসীদের জায়গা নেই। তাদের এসব কর্মকাণ্ডের অবসান ঘটবে। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সীমিত হয়ে এসেছে। কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ, আবার কোথাও অগ্নিসংযোগ করে পালিয়ে যাচ্ছে তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষের কর্মকাণ্ডে দেশের মানুষ কখনো আতঙ্কিত হবে না। সরকার এমন একটি নতুন রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যেখানে সবার জন্য সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

দেশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে বাংলাদেশ নিয়ে সবাই গর্ব করতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD