শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনার বিষয়টির চেয়ে বাংলাদেশ ও ভারতের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে তাঁর সাজা ভোগ করতে হবে। তাঁকে ফেরত আনার বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানালে বাংলাদেশ তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা কতটা গুরুত্বপূর্ণ, এমন আলোচনা প্রসঙ্গেও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।
বিজ্ঞাপন
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তাঁর অভিযোগ, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে দলটি একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।








