Logo

গোপালগঞ্জে অর্থনৈতিক জোন করার কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৮:২১
গোপালগঞ্জে অর্থনৈতিক জোন করার কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আপাতত কোনো উদ্যোগ বা পরিকল্পনা নেই সরকারের। তবে ভবিষ্যতে এ ধরনের অঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে কি না, তা পরবর্তী সময়ে যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংসদে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১৪০ কিলোমিটার। অন্যদিকে মোংলা সমুদ্রবন্দর থেকে জেলাটির দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার।

এই ভৌগোলিক অবস্থান ও যোগাযোগসুবিধার বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে গোপালগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, অর্থমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, 'এই মুহূর্তে গোপালগঞ্জে অর্থনৈতিক জোন করার কোনো পরিকল্পনাই নেই। তবে ভবিষ্যতে করার সুযোগ আছে কি না, সেটা পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যাবে।'

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD