ভারতের কাছে বিমান চেয়েও না পেয়ে শেখ হাসিনাকে আসিফের কটাক্ষ

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার আগ্রহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।
পোস্টে শেখ হাসিনার কথার ধরন তুলে ধরে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’
একই পোস্টে ঢাকার উদ্ধৃতি দিয়ে তিনি আরও লেখেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’
বিজ্ঞাপন
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ব্যবস্থাও চেয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।







