Logo

হামলা চালিয়ে পাটওয়ারীদের থামানো যাবে না: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ২২:০২
হামলা চালিয়ে পাটওয়ারীদের থামানো যাবে না: হাসনাত
ছবি: সংগৃহীত

ভয়ভীতি, হামলা কিংবা দমন-পীড়নের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, হামলা চালিয়ে অতীতে পাটওয়ারীদের থামানো যায়নি, ভবিষ্যতেও তা সম্ভব হবে না।

রবিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া পোস্টের সঙ্গে হামলার ঘটনায় ভাঙচুর করা গাড়ির ছবিও পোস্ট করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে হাসনাত লিখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি আরও লিখেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’

এর আগে রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। একই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে যান।

এরপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে তিনি কুমারখালী থানার উদ্দেশ্যে রওনা হন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD