ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজধানী ঢাকায় আজ শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বিজ্ঞাপন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে দলটি।







