Logo

বিদেশে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৬:০০
বিদেশে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থান করেও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, দেশ ছেড়ে পালিয়ে থেকেও তারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিজ্ঞাপন

এ সময় তারা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে কবরস্থানে নিহতদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহত নেতাদের স্মরণে সেখানে আবেগঘন পরিস্থিতির অবতারণা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD