Logo

লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৫:৫৮
লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় সংবাদ সম্মেলন
নাহিদ ইসলাম । ফাইল ছবি

লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দেশে পৌঁছেই সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় সাংবাদিকদের ব্রিফ করবেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।

তবে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়ে তিনি বক্তব্য দেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD