Logo

সিজেপির প্রধান দীপকেসহ শীর্ষ নেতাদের নেওয়া হলো অজ্ঞাত স্থানে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১৭:৫৬
সিজেপির প্রধান দীপকেসহ শীর্ষ নেতাদের নেওয়া হলো অজ্ঞাত স্থানে
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় অব্যাহত রয়েছে। দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজ থেকেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও মুখপাত্র সৌরভ দাসকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিমানবন্দরের ভেতরে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ উড়োজাহাজ থেকে নামার পরপরই তাঁদের আটক করা হয়। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শরদচন্দ্র পাওয়ার) জাতীয় মুখপাত্র অনীশ গাওয়ান্দে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি সকালে মুম্বাই থেকে সিজেপির নেতাদের সঙ্গে একই উড়োজাহাজে দিল্লি যাচ্ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে যাওয়া সিজেপির নেতাদের বহনকারী উড়োজাহাজে প্রবেশ করে পুলিশ। এ সময় অভিজিৎ দীপকে বলেন, ‘আমি গ্রেপ্তার হতেই এখানে এসেছি। আমাকে গ্রেপ্তার করুন।’ জবাবে পুলিশ সদস্যরা বলেন, ‘না, এটি গ্রেপ্তার নয়। দয়া করে সহযোগিতা করুন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই দলটির নেতৃত্বকে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে নেতাদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠন। তবে পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি।

মুম্বাইয়ে আটক দুই অধিকারকর্মী

দিল্লির বিক্ষোভের সমর্থনে মুম্বাইয়ে আয়োজিত কর্মসূচি থেকেও দুই অধিকারকর্মীকে আটক করেছে পুলিশ। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন সামাজিক অধিকারকর্মী তুষার গান্ধী ও ফিরোজ মিথিবোরওয়ালা।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, সেখানে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, দিল্লিতে বিক্ষোভ ঘিরে আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ধারণা, প্রায় সাত হাজার বিক্ষোভকারী রাজধানীতে জড়ো হতে পারেন। বিক্ষোভ ঠেকাতে দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ, কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ এবং রাজধানীগামী একাধিক ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।

\*দ্য হিন্দু\*র আগের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে যোগ দিতে পারেন—এমন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা অন্তত ১০০ জনকে রাতভর অভিযান চালিয়ে আটক করেছে দিল্লি পুলিশ। এ ছাড়া ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রাম থেকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD