‘লড়াই চলবে’, প্রিজন ভ্যান থেকে আটকের পর বার্তা মমতার

ভারতের রাজধানী দিল্লিতে ভোটচুরির অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় ধরনায় বসার পর তাঁকে আটক করে পুলিশ। তবে আটকের পরও প্রতিবাদ চালিয়ে যান তিনি। প্রিজন ভ্যানে ওঠার সময় গান গেয়ে এবং দেশ বাঁচানোর আহ্বান জানিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মমতা।
বিজ্ঞাপন
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আটকের সময় মমতা ব্যানার্জীকে ‘জাগো দুর্গা’ গান গাইতে দেখা যায়। পরে পুলিশের প্রিজন ভ্যানের ভেতর থেকে ‘দেশ বাঁচান’ বলে বার্তা দেন তিনি। এ সময় তাঁর কণ্ঠে শোনা যায় ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গানটিও।
মমতার অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে ধরনায় বসেছিলেন। কিন্তু পুলিশ জোরপূর্বক তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এ ধরনের আচরণের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মমতাকে বলতে শোনা যায়, তাঁদের বহনকারী পুলিশের গাড়িটি প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি সরকারের আচরণের সমালোচনা করেন।
বিজ্ঞাপন
তৃণমূলের আরও নেতাকে আটক
মমতা ব্যানার্জীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য সাকেত গোখলে ও ডেরেক ও’ব্রায়েন।
বেআইনি জমায়েতের অভিযোগে মমতাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাঁকে এবং অন্য নেতাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে আগে থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে কর্মসূচির অনুমতি না দেওয়া হলেও আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ করার চেষ্টা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের প্রতিবাদ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ—সব মিলিয়ে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মমতা ব্যানার্জীর আটকের ঘটনাও সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।








