Logo

জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:৫৫
জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে: ইরানের সর্বোচ্চ নেতা
ছবি: সংগৃহীত

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তা ও সামগ্রিক সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাঁর মতে, জনসংখ্যা বাড়লে বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি শত্রুদের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলার শক্তিও বাড়বে।

বিজ্ঞাপন

জাতীয় জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আসর উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে মোজতবা খামেনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জাতীয় সক্ষমতা বাস্তবায়নের পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি ও বিদ্যমান সম্ভাবনা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য মোকাবিলায়ও এটি সহায়ক।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্তায় তিনি অল্প বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেশের বিভিন্ন খাতে শক্তিশালী ভিত্তি তৈরি করা সম্ভব বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।

উল্লেখ্য, গত মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। তাঁর পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের শুরুতে চালানো হামলায় নিহত হওয়ার পর তিনি এই দায়িত্ব পান।

তবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD