Logo

ধর্ষণ মামলায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:৩৭
ধর্ষণ মামলায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে প্রায় ৩৭ বছর আগে ধর্ষণের শিকার হওয়া এক নারীকে ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত চিকিৎসক ফ্রেডেরিক ট্যানজারের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানি মামলায় এ রায় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভুক্তভোগী ডানা বিটির ওপর হামলার ঘটনায় ট্যানজারকে দায়ী করে আদালত মোট ৯৮ দশমিক ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করেছেন। এর মধ্যে ক্ষতিপূরণ বাবদ ৪৮ দশমিক ২ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৫০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ রয়েছে।

ঘটনাটি ১৯৮৯ সালের ১ আগস্টের। ওই দিন মুখোশধারী এক ব্যক্তি ছুরি নিয়ে ডানার বাড়িতে প্রবেশ করেন। পরে তাকে কয়েক ঘণ্টা ধরে নির্যাতন ও ধর্ষণ করা হয়। দীর্ঘদিন ধরে তদন্ত চললেও প্রথম দিকে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।

তবে ২০২৩ সালে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। ডানার পোশাক থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনার সঙ্গে চিকিৎসক ফ্রেডেরিক ট্যানজারের ডিএনএর মিল পাওয়া যায়। এর মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কিন্তু ঘটনার সময় ওহাইও অঙ্গরাজ্যে ধর্ষণের অভিযোগে মামলা করার আইনি সময়সীমা ছিল মাত্র ছয় বছর। ফলে দীর্ঘ সময় পর ডিএনএ প্রমাণ পাওয়া গেলেও ধর্ষণের অভিযোগে ট্যানজারের বিচার করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ট্যানজার দোষ স্বীকার করেন। এ অপরাধে চলতি বছরের জানুয়ারিতে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে আদালতের রায়ের পর ডানা জানিয়েছেন, যৌন নির্যাতনের শিকার অন্য ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি আইন পরিবর্তনের উদ্যোগ নিতে চান। দীর্ঘদিন পর পাওয়া এই আইনি স্বীকৃতিকে তিনি ভবিষ্যতে একই ধরনের ঘটনায় ন্যায়বিচারের পথ সুগম করার ক্ষেত্রে কাজে লাগাতে চান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD