দিনাজপুরে পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...

দিনাজপুরের হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে আট বছরের এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজেল তালুকদারকে আটক করেছে পুলিশ। শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজবাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার প্রয়োজনে সৌদি আরবে থাকেন। তার বাবা ঢাকায় বসবাস করেন। ফলে দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে শিশুটি নানাবাড়িতে থাকত। অভিযুক্ত তাজেল তালুকদার শিশুটির মামা। একই বাড়িতে পাশাপাশি ঘরে তাদের বসবাস ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন তাজেল। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির দাদা বাদী হয়ে মামলা দায়ের করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








