Logo

টানা বৃষ্টিতে পানির নিচে ধান-আলু, দুশ্চিন্তায় নন্দীগ্রামের কৃষক

profile picture
উপজেলা প্রতিনিধি
নন্দীগ্রাম, বগুড়া
২২ নভেম্বর, ২০২৬, ১৫:০০
টানা বৃষ্টিতে পানির নিচে ধান-আলু, দুশ্চিন্তায় নন্দীগ্রামের কৃষক
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে পাকা ও আধাপাকা আমন ধানসহ বিভিন্ন ধরনের ফসল। একই সঙ্গে জলাবদ্ধতায় ডুবে রয়েছে সদ্য রোপণ করা আগাম জাতের আলু, মরিচ, পেঁয়াজ, শাকসবজি ও সরিষার জমি। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকেরা।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) উপজেলার ৪ নম্বর থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর ও মধুকুড়ি এবং ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের নিমগ্রামসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। কোথাও আধাপাকা, আবার কোথাও পাকা আমন ধান পানির নিচে নিমজ্জিত। এমনকি জমিতে কেটে রাখা ধানের আঁটিও ডুবে গেছে পানিতে। কেউ জমি থেকে ধান তুলে আনার চেষ্টা করছেন, আবার কেউ অবশিষ্ট ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন।

চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের প্রত্যাশা করেছিলেন নন্দীগ্রামের কৃষকেরা। মৌসুমের শুরু থেকেই সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করে ফসলের পরিচর্যা করেছেন তাঁরা। মাঠজুড়ে সোনালি ধান দেখে ঘরে ফসল তোলার স্বপ্নও বুনেছিলেন। কিন্তু ফসল কাটার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টিতে তাঁদের সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

স্থানীয় কৃষক মোশারফ বলেন, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। সারা মৌসুমের পরিশ্রমের ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবতে পারেননি তাঁরা।

বিজ্ঞাপন

কৃষক বুলু বলেন, এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে। ভেবেছিলেন, ধান ঘরে তুলতে পারলে দেনা পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ মেটাতে পারবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে উপজেলার অনেক কৃষক আগাম জাতের ধান কাটার পর জমিতে আগাম আলু ও সরিষা চাষ শুরু করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা আলু ও সরিষার চারাও পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব ফসলের চাষাবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান, ৩ হাজার হেক্টরে আলু, ৪ হাজার হেক্টরে সরিষা, ২০৮ হেক্টরে মরিচ, ২০৩ হেক্টরে শাকসবজি এবং ৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ রয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষা চাষের কার্যক্রম কিছুটা

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD