Logo

অসময়ের বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভাসছে পানিতে

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২২ নভেম্বর, ২০২৬, ১৩:৪৫
অসময়ের বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভাসছে পানিতে
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলসহ বিভিন্ন এলাকায় অসময়ের বৃষ্টিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমের ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যায়। এতে জমিতে কেটে রাখা পাকা ধান ভিজে যায় এবং কিছু জমির ধান পানিতে তলিয়ে পড়ে। অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ফসল ঘরে তুলতে পারেননি।

কৃষকেরা জানান, এমনিতেই বাজারে ধানের দাম তুলনামূলক কম। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সমন্বয় করতে গিয়ে তারা এমনিতেই চাপে রয়েছেন। এর মধ্যে অসময়ের বৃষ্টি নতুন করে ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকেরা ফসল নষ্ট হওয়ার ভয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে ভিজে থাকা ধানের গুণগত মান নষ্ট হতে পারে। এতে বাজারে ন্যায্যমূল্য পাওয়াও কঠিন হয়ে উঠবে। ফলে উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কা করছেন অনেকে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত জমি ও ফসলের পরিমাণ দ্রুত নিরূপণ করে কৃষকদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD