নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শুভ মিয়া গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শুভ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুভ মিয়া ওই গ্রামের কোমল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি জড়ো হন। সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে তাঁরা সেখানে সমবেত হয়েছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এজাহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে সেখানে মশাল মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় সমবেত ব্যক্তিদের কাছে পশু জবাইয়ের কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের একজন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।








