Logo

খুলনায় আদালত ভবন ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১
খুলনায় আদালত ভবন ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!
ছবি: সংগৃহীত

খুলনায় জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় আধা ঘণ্টা পর নগরের সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

তবে পুলিশের দাবি, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়; চকলেট বাজির শব্দ। পৃথক দুটি ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় ৩০ মিনিট পর রাত ৯টার দিকে সার্কিট হাউজ এলাকায় আরেকটি বিকট শব্দ শোনা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালতের নৈশপ্রহরী এস এম মুরাদ আহমেদ জানান, হেলমেট পরা দুই যুবক আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিদর্শন করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আদালত ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দের বিষয়ে ওসি জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। শব্দ শোনা গেলেও সেটি চকলেট বাজির কারণে হয়ে থাকতে পারে। তাঁর ভাষ্য, এটি ককটেল বিস্ফোরণের ঘটনা নয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD