Logo

কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:৩৪
কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, গ্রেফতারের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে সরকার উৎখাতের উদ্দেশ্যে মিছিল করেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে পুলিশ সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

তিনি বলেন, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওসি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরিত একটি পেট্রোল বোমার আলামতও জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD