দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজধানীতে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী হিরু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার (১৮ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযানের পর এসআরবি সদস্যরা তাকে রাজধানীর উত্তরায় ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। অবশেষে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হলো।








