Logo

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫১
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯-এর ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD