রাজধানীর লালবাগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সামিউল্লাহ (৬৬) ও মো. ওয়াজির আহমেদ (৬৭)। সামিউল্লাহ লালবাগ থানা আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে ওয়াজির আহমেদ একই থানার ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রবিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে লালবাগ থানার সুবল দাস রোড এলাকা থেকে সামিউল্লাহকে গ্রেফতার করা হয়। পরে রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ রোড এলাকায় অভিযান চালিয়ে ওয়াজির আহমেদকে আটক করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
পুলিশের অভিযোগ, গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে লালবাগ থানার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন।
গ্রেফতারের পর দুজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








