সেই ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে কামাল উদ্দিনের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে স্থানীয় লোকজন ওই বাসাটি ঘিরে ফেলেন। পরে তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও যুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। ওই কমিটির সভাপতি হিসেবে নিজের পরিচয় দিয়ে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়।








