রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে কিংবা কোন ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানো হবে। শিগগিরই তাঁকে আদালতে হাজির করা হতে পারে।








