Logo

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৩:১০
রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার তিনজনই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে রাতে তাঁদের গোপালগঞ্জে নিয়ে আসা হয়। শুক্রবার (৬ নভেম্বর) সকালে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। ওই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD