Logo

শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৮:৫৫
শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে এক পুলিশ সদস্যকে মারধর ও আহত করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলার সময় এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে এলোপাতাড়ি আঘাত করছেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। তবে হামলার শিকার পুলিশ সদস্যকে মারধর থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ঘটনার দিন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছিলেন, মিরপুর ১১ নম্বর এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর তারা কালশীর দিকে যাচ্ছিলেন। এ সময় দলছুট হয়ে পড়া ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। আহত পুলিশ সদস্যের নাম সাইমন। তিনি পুলিশের একজন কনস্টেবল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হামলার পর আহত সাইমনকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, ঘটনার দিন মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। এর মধ্যেই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD