Logo

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৩ মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২ নভেম্বর, ২০২৬, ২০:২১
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৩ মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০
ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশের তথ্য অনুযায়ী, বকেয়া মজুরি পরিশোধের দাবিতে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা ছাড়াও মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ি ও সালনায় আন্দোলন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যানবাহনে আগুন দেওয়া এবং মহাসড়ক অবরোধের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কোনাবাড়ীতে পুলিশের একটি বক্সে আগুন দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কয়েক দিনের ধারাবাহিক আন্দোলন ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাজীপুর ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD