পিলখানা হত্যাকাণ্ডে যোগসাজশের অভিযোগে সাবেক মেজর গ্রেপ্তার

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নেপথ্য ষড়যন্ত্র ও ঘাতকদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং ভূমিকা নিয়ে তদন্তকারীদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেপ্তারের পর খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজ্ঞাপন
ডিবি সূত্র জানিয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে তাঁর যোগাযোগ, কর্মকাণ্ড ও অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।








