Logo

৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৫ অক্টোবর, ২০২৬, ১৮:৩৭
৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ২০ বছর ধরে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি-বুড়িভিটা গ্রামের ভুলু মিয়ার ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। পরে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।

তবে রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান মাসুদ মিয়া। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে প্রায় দুই দশক ধরে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কালিয়াকৈরের একটি ভাড়া বাসা থেকে দীর্ঘদিন ধরে সাজা এড়িয়ে চলা মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD