স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা, আটক মসজিদের ইমাম

গোপালগঞ্জের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযুক্ত নাসরুল্লাহ চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মসজিদসংলগ্ন একটি বাসভবনে থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে ওই ইমাম স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে তিনি ছাত্রটিকে চুমু দিয়ে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
পরে সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী বিষয়টি স্থানীয়দের জানায়। অভিযোগের কথা জানতে পেরে স্থানীয়রা অভিযুক্ত নাসরুল্লাহকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমাম চুমু দেওয়ার কথা স্বীকার করলেও বলাৎকারের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








