৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মামলার পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








