মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের বিভিন্ন দিক এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার এবং মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
এ ছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এম এ মুকিত ও সদস্য মো. ফখরুল ইসলাম।
বিজ্ঞাপন
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।








