মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টি, লাগতো অনলাইন রেজিস্ট্রেশন

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ২০২৫ সাল থেকে চলা এসব আয়োজনে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশ নিতেন তরুণ-তরুণীরা।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভবনটিতে প্রবেশ করে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন ছিল বলে জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তার দাবি, পার্টিতে উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকার ছিলেন। সেখানে ২৬ জন তরুণী ছিলেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযান চালিয়ে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়। পুলিশ ভেতরে প্রবেশ করলে পার্টি বন্ধ হয়ে যায় এবং উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।
ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণকারীরা পার্টিতে যোগ দিতেন। প্রতিটি আয়োজনে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানান তিনি। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই বাসা থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইলিয়াস কবির বলেন, পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।








