Logo

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৭:৩৪
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার ওই বাড়িতে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার তথ্য পেয়ে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল অভিযান চালায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এয়ারবিএনবি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা কক্ষ স্বল্প কিংবা দীর্ঘ সময়ের জন্য ভাড়া দেওয়া যায়। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভাড়া দেওয়া বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টির অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD