Logo

নেশার টাকার জন্য নিজ বাড়িতে আগুন দিলেন যুবক

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
২১ অক্টোবর, ২০২৬, ১৩:২১
নেশার টাকার জন্য নিজ বাড়িতে আগুন দিলেন যুবক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে বলে জানান ওসি মো. সবজেল হোসেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD