উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি সান্টু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার সাতলা, হারতা, ওটরা, জল্লা, শোলক, বড়াকোঠা ও শিকারপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির সর্বজনীন উৎসব। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানান সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি এস. এম. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব গোমস্তা, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।








